ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে।ঘূর্ণিঝড় অর্ণবের ঘূর্ণায়মান গতিবেগ এই মুহূর্তে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আরো গতি বাড়িয়ে সমুদ্রেই এর ঘুর্নায়মান গতিবেগ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফল। রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (VSCS) পরিণত ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গত ৬ ঘণ্টায় ২৩ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। গোপালপুর থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ৪২০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।
আজ ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে, তারপর উত্তরপশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি পর্যন্ত।
অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অ্যালার্ট ঘূর্ণিঝড় সতর্কতা জারি রয়েছে।বাংলায় প্রভাব: সরাসরি ল্যান্ডফল নয়, তবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি দমকা ৬০ কিমি ঝোড়ো হাওয়া এবং ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।