সল্টলেকে ইডি দফতরে এসেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এমনই খবর চাউর হতেই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরের সামনে কলকাতা পুলিশ ও বিধান নগর পুলিশের দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে খবর ইডি দফতরে এসেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইডি দফতর থেকে প্রাক্তন মন্ত্রী বের হলে তাকে গ্রেফতার করবে কি কলকাতা পুলিশ? ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভুয়ো পাস ও প্রিভিউ শো-এর টিকিট বিক্রির দুর্নীতির অভিযোগে তদন্তে নামে ইডি। এবার কি ইডির পাশাপাশি তদন্তে কলকাতা পুলিশ???
ইডি সূত্রের খবর,তৃতীয়বার ইডির দপ্তরে হাজিরা দিতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপূজায় টিকিট ও পাশ বিক্রিতে দুর্নীতির অভিযোগে তাকে তলব করে ইডি। এর আগে ৩০ শে সেপ্টেম্বর। তারপর ৭ ই অক্টোবর ইডি দফতরে আসেন প্রাক্তন মন্ত্রী। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন মন্ত্রী।
ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভুয়ো পাস ও প্রিভিউ শো-এর টিকিট৷ আর সেই টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর সংস্থা ‘মাস-আর্টে’র বিরুদ্ধে৷ ২৯শে সেপ্টেম্বর দিনভর এই কাণ্ডে তল্লাশি হয় ইন্দ্রনীল সেনের হুগলির বাগানবাড়ি সহ তার বাড়িতে৷ পরদিন ৮ ঘণ্টারও বেশি সময় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন ইন্দ্রনীল সেন৷ এরপর ৭ই অক্টোবর প্রাক্তন মন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য তলব করে ই ডি। সেই মতো ইডি দপ্তরে আসেন প্রাক্তন মন্ত্রী। আজ আবার ইডি দফতরে আসেন ইন্দ্রনীল সেন এমনটাই ইডি সূত্রের খবর।