মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা : ফাঁকা রাস্তায় গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানি, সিসি ক্যমেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করল পুলিশ।

এক গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। ধৃতের নাম শফিকুল খান। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে কোতুলপুর থানা এলাকার এক তরুণী গৃহশিক্ষকতার জন্য পাশের গ্রামে যাচ্ছিলেন। রাস্তায় সফিকুল খান বাইক নিয়ে এসে ওই তরুণীকে উত্যক্ত করার চেষ্টা করে। পরে ওই তরুণীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। বিষয়টি নজরে আসায় স্থানীয়রা তাড়া করলে বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক। পরে নিগৃহীতার পরিবার কোতুলপুর থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করলে তৎপর হয় পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরার ছবি দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। এরপরই অভিযুক্তর খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনার কয়েকঘন্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ। আজ সফিকুল খান নামের অভিযুক্ত যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নিগৃহীতার পরিবার। নারী নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কারনেই পুলিশ এত দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সমর্থ হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।