সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের আউসগ্রামে EWS (আর্থিকভাবে দুর্বল শ্রেণি) শংসাপত্র দেওয়ার জন্য ৪ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক রাজস্ব পরিদর্শককে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)।

২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টে নাগাদ আউসগ্রামের BL&LRO দফতরে এই ফাঁদ অভিযান চালানো হয়। অভিযোগ, EWS শংসাপত্র দেওয়ার বিনিময়ে ওই আধিকারিক ৪ হাজার টাকা অবৈধভাবে দাবি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় ACB। অভিযানের সময় অভিযুক্ত রাজস্ব পরিদর্শককে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।