চলতি বছরের ডিসেম্বরে কানাডা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১১ ও ১২ ডিসেম্বর তাঁর এই সফর নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে অটোয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।

ভারতীয় দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে মোদির কানাডা সফরের কথা জানানো হয়েছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে টেলিফোনে কথা হয় মোদির। সেই আলোচনাতেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্রগুলি আরও বিস্তৃত করার বিষয়ে সহমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা।বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও কানাডার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।কূটনৈতিক মহলের নজর এখন এই সফরের দিকে। মোদির কানাডা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে হওয়া এই আলোচনাকে আন্তরিক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন মোদি। পাশাপাশি, ভারত ও কানাডার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। সমাজমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই কথোপকথনের বিষয়ে জানান প্রধানমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষই আগ্রহী। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভারত ও কানাডার নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার বিষয়েও ঐকমত্য হয়েছে। মোদি আরও জানান, ভারত ও কানাডার মধ্যে সুসম্পর্ক বজায় থাকা শুধু দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এর ইতিবাচক প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রেও পড়তে পারে। দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হলে বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে বলেও এই বার্তার মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন তিনি।