পঞ্চাশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করলেন নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম স্বপন ভৌমিক। তার বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ নেহেরু নগর কলোনি এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বছর ১৩ এর নাবালিকা মেয়েকে একাধিকবার যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ। গত ২৬ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুবাদে নাবালিকা ছাত্রীকে নিয়ে বাথরুমে ঢোকে এবং শরীরের বিভিন্ন স্থানে যৌন নিগ্রহ করে।

বিশ্বজিত দেবনাথ, নিজস্ব সংবাদদাতা
নাবালিকা মেয়েটি যাতে বাড়িতে না বলে সেই জন্য তাকে কখনো কুড়ি টাকা কখনো ৫০ টাকা। দিয়ে মুখ বন্ধ করে রাখার জন্য ভয় দেখাতো। গত পরশুদিন প্রতিবেশী এক মহিলা নাবালিকাকে টাকা দিতে দেখে। তখন জিজ্ঞাসাবাদে সমস্ত কিছু জানিয়ে দেয়। এরপরেই পরিবার তার মেয়েকে একাধিকবার যৌন নিগ্রহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ স্বপন ভূমিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠায়। ধৃত স্বপন ভৌমিকের বিরুদ্ধে পসকো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বপন ভৌমিককে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে। এখন পুলিশের তদন্তে ঘটনার আরও কী কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।