আইএসএল দলবদলের বাজারে মেগা বোমা ফাটালো “পাঞ্জাব এফসি”। আগামী মরশুমের জন্য নিজেদের ফুটবলকে বিশ্বমানে নিয়ে যেতে গ্রিসের ঐতিহ্যবাহী ও অভিজ্ঞ ফুটবল ম্যানেজার “পাভলোস ডারমিটজাকিস” -কে দীর্ঘমেয়াদী চুক্তিতে নতুন প্রধান কোচ হিসেবে অফিশিয়ালি নিযুক্ত করল তারা।

ইউরোপা লিগ মাতানো বিশ্বমানের ট্যাকটিশিয়ান:
ডারমিটজাকিস গ্রিসের প্রথম ডিভিশন লিগের একাধিক পাওয়ারহাউস ক্লাবের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনেই গ্রিসের বিখ্যাত ক্লাব ‘PAOK FC’ ২০১০ সালের ইউরোপা লিগে বিশ্বখ্যাত ফেনেরবাচকে হারিয়ে তোলপাড় সৃষ্টি করেছিল। এবার পাঞ্জাবের তরুণ প্রতিভাদের ক্ষুরধার করে তোলা এবং আইএসএল-এর ট্রফি জয় করাই হবে এই ইউরোপীয় মাস্টারমাইন্ডের প্রধান মিশন।