হাওড়া পুলিশ কমিশনার ও হাওড়া থানার নাকের ডগায় রমরমিয়ে চলছে চায়ের দোকানে আড়ালে বেআইনি মদের কারবার প্রশ্নের মুখে পুলিশি নিষ্ক্রিয়তা। হাওড়া তেল কলঘাট রেলওয়ে কলোনি আবাসনের সামনে প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখিয়ে সকাল থেকে রাত পর্যন্ত রমরমিয়ে চলছে বেআইনি মদের ব্যবসা। বেশ কিছু মানুষ পয়সার বিনিময় এলাকায় বসে নেশা করে চলেছেন। সরকারি জায়গা দখল করে চায়ের দোকানে আড়ালে সন্তোষ নামে এক ব্যক্তি এই বেআইনি মদ এর কারবার চালাচ্ছেন বলে অভিযোগ। আজ আমাদের ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সাংবাদিকরা জানতে পাচ্ছেন অথচ প্রশাসন জানেন না। হাওড়া থানার ঢিল ছোড়া দূরত্বে চলছে এই বেআইনি মদের কারবার সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন অষ্টমীর দিন কোনরকম লিকারের দোকান খোলা থাকবে না কিন্তু অদ্ভুত বিষয় পুলিশের সামনে দাঁড়িয়েই অষ্টমীর দিন রমণী ব্যবসা চালাইলেন জনৈক বিক্রেতা সন্তোষ সিং।

শুধু তাই নয় গান্ধী বার্থডে যেদিন অন্যান্য দোকান বন্ধ সেদিন প্রায় উৎসবের চেহারা নিয়ে ছিল এই সন্তসের চায়ের দোকান একদিকে চায়ের দোকান এবং পিছনে কমিশনার অফিসারের পাছিলে ভেতরেই এই মদের ঠেক হাওড়া থানার পুলিশ প্রতিনিয়ত সেখানে আসে তবে তারা চোখে ঠুলো কানে তুলো এবং পিঠে কুলো বেঁধে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অগ্রাহ্য করে প্রশাসন এই দুষ্কৃতিদের সহযোগিতা করছে তাহলে কি অশুভ কোন লেনদেন আছে এমনটি প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এবং এলাকার বাসীর।