যেমন কথা তেমন কাজ কথা দিয়েছিলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে দেবী মহামায়ার পূজা করবেন।সেই মোতাবেক উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রায় পাড়ার বাসিন্দা পূর্ণেন্দু রায় তিনি মানত করেছিলেন ২০২৬ এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এলে মায়ের পূজা করবেন।এবং সত্যিই তাই পূরণ হয়েছে।

সেজন্য সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পূর্ণেন্দু রায় তিনি একজন হতদরিদ্র পরিবারের মানুষ তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তবুও তার বাড়িতে একটা পুরানো চরক পূজা হয় তার সত্বেও আর্থিক সংকট মোকাবিলা করতে নিজের চাষ জমিকে বন্ধক রেখে এই পূজায় ব্রতী হয়েছেন।

সাবেকি রিতি রেওয়াজ মেনে ১০৮টি নীল পদ্ম দিয়ে পুজিত হচ্ছেন মা, যা ওই এলাকায় এই সর্বপ্রথম চালু হল দুর্গাপূজা।আগামী দিনে আর সাধারণ পাঁচটা পূজার মতোই সরকারি অনুদান যাতে পান সেই আশা রেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে।পূর্ণেন্দু রায় তিনি মানত করেছিলেন ২০২৬ এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এলে মায়ের পূজা করবেন।এবং সত্যিই তাই পূরণ হয়েছে।