সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনার সময় মাইকে আতঙ্কের ঘোষণা (অ্যানাউন্সমেন্ট) করার অভিযোগে সঞ্জীব রাহা ওরফে সেন্টু ও কালিয়া এই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেন্টু চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ ও সদস্য ছিলেন।

দুর্ঘটনার সময় অফিস রুমে মাইকে ঘোষণাকারী হিসেবে মূল দুজন ব্যক্তির নাম উঠে এসেছিল কালিয়া এবং সন্তু (সেন্টু)। এদের মধ্যেসঞ্জীব রাহা ওরফে সেন্টু মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে নদিয়া থেকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মণ্ডপের মাইকে “প্যান্ডেল ভেঙে পড়ছে, আপনারা দ্রুত বেরিয়ে যান” বলে গুজব ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে। আর কালিয়া ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো এবং বৃহস্পতিবার রাতে গিরিশ পার্ক এলাকা থেকে কালিয়াতে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনায় গাফিলতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুজো কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং নিরাপত্তারক্ষীসহ মোট ৯ জনকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। কুশল মজুমদার ওরফে কালিয়া এই মুহূর্তে গিরিশ পার্ক থানায় আছে। এখান থেকে লালবাজার বের করে নিয়ে যাওয়ার কথা।