ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: দুবাইয়ের মাটিতে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম বাংলাদেশ। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তা সুনিশ্চিত করতে চাইছে ভারত। পাকিস্তান ম্যাচে যে টিম নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া সেই টিমই থাকবে এই দিন।

ভারত পাকিস্তান প্রথম ম্যাচ ঘিরে উত্তাপ কম থাকলেও যত সময় গড়িয়েছে সুপার ফোরের যুদ্ধে সেই উত্তাপ আবারও বেড়ে গিয়েছে। সুপার ফোরের যুদ্ধে পাকিস্তানকে যেন যোগ্য জবাব দিয়েছে ভারত। অভিষেক ও গিল দুজনের জুটি স্পষ্ট করে দিয়েছে যে খেলার মাঠের এই যুদ্ধে তারা এক ইঞ্চিও জমি ছাড়বে না। এই উত্তাপ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মাঠের বাইরে এই উত্তাপ ছড়িয়ে পড়েছে। কখনও খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত মন্তব্য করেছেন। আবার কখনও সমর্থকদের মধ্যেও সেই মন্তব্য দেখতে পাওয়া গিয়েছে। অনেকের মতে আইপিএল আসার পর ভারতীয় ক্রিকেট জগতে এক বিপ্লব ঘটে গিয়েছে। নামকরা বহু খেলোয়াড়রা তারা এখন সুযোগ পাচ্ছেন না ভারতীয় দলে। নতুনরা সেই জায়গা দখল করে নিয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারত যদি তার তৃতীয় দল নিয়ে আসে তাও তারা বিপক্ষকে হারিয়ে দেবে।
শুধু পাকিস্তানের পক্ষ থেকে নয়। বাংলাদেশও বহু সময় ভারতের জিত নিয়ে কটাক্ষ করেছে। তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট স্পষ্ট করে দেয় ভারতের প্রতি তাদের ক্ষোভ।
যদিও ভারতীয় দল এইসব বিষয়ে এখন পাত্তা দিতে নারাজ। বুধবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তার সুনিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। আর সেই মতোই তারা তাদের রণকৌশল সাজাচ্ছে। লিগ টেবিলের পয়েন্ট অনুযায়ী সূর্য কুমার যাদবরা যদি আজকের ম্যাচ জিতে যায় তাহলে তারা ফাইনালে প্রবেশ করে যাবে। ভারতীয় টিম সূত্র জানতে পারা যাচ্ছে, পাকিস্তান ম্যাচে যে টিম নিয়ে ভারত মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধেও সেই টিম থাকবে। বুমরাহর পারফরমেন্স কিভাবে দেখতে না পাওয়া গেলেও তা নিয়ে একেবারে চিন্তিত নয় টিম ইন্ডিয়া। সূর্য কুমার যাদব বলেছেন, বুমরাহ রোবট নয়, প্রত্যেকটি ক্রিকেটারের জীবনে খারাপ দিন থাকতেই পারে। সেটা নিয়ে ভাবলে চলবে না, এগিয়ে যেতে হবে।