সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করার খেসারত। জেসিবি দিয়ে অভিযোগকারীদের বাড়ি গুড়িয়ে দিল প্রতিবেশী। প্রতিবেশীর দেওয়া কীটনাশক প্রয়োগের ফলে একটি ছাগল, ৬ টি মুরগী ও হাঁস মারা গিয়েছিল। মৃত ছাগল ও মুরগী নিয়ে এসে প্রতিবাদ জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন জালিমা খাতুন। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন অভিযুক্তরা। প্রাণে মারার হুমকি দিয়ে বাড়ি ছাড়া করে জেসিবি দিয়ে বাড়ি গুড়িয়ে দিল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির খান সাহেব পাড়া এলাকায়।১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ক্ষতিগ্রস্ত পরিবার।

গড়ালবাড়ির বাসিন্দা জালিমা খাতুন খান সাহেব পাড়ায় তার মেয়ে জামাই এর বাড়িতে বিকালঙ্গ স্বামীকে নিয়ে থাকতেন। গত ২৪ অক্টোবর মৃত ১ টি ছাগল ও ৬ টি মৃত মুরগী নিয়ে কোতয়ালি থানায় হাজির হয়েছিলেন খান সাহেব পাড়ার জালিমা খাতুন। অভিযুক্তের শাস্তির দাবিতে জলপাইগুড়ি গড়ালবাড়ির বাসিন্দা জালিমা খাতুন তার প্রতিবেশীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এরপর থেকে অভিযুক্ত প্রতিবেশীদের আরও ক্ষেপে ওঠেন।অভিযুক্ত প্রতিবেশী প্রথমে জালিমা খাতুনের বাড়ির জমিতে কীটনাশক ছিটিয়ে দেন।

জালিমা খাতুনের একটি ছাগল ও ৬ টি মুরগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ দায়ের করেন।এরপর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের উপর অত্যাচার বেড়ে যায়। প্রাণে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্তরা। গ্রামবাসী মহম্মদ সিরাজুল ইসলাম বলন, দুই বছর আগে আমরা কয়েকজন মিলে জমি কিনেছিলাম। সেই জমিতে প্রতিবেশীরা কীটনাশক ছিটিয়ে দেয়। সেই জমিতে ছাগল ও মুরগী, হাসের মৃত্যু হয়। আজকে বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে