বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক আইনের ছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযুক্তের নাম দীপায়ন রায়, বাড়ি নিউ ব্যারাকপুর বিটি কলেজ এলাকায়।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগে তিনি জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন দীপায়ন। তরুণীকে আশ্বাস দেওয়া হয়, খুব শীঘ্রই রেজিস্ট্রি করে বিয়ে করা হবে।
কিন্তু পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আচমকাই সম্পর্ক অস্বীকার করেন অভিযুক্ত। বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দীপায়ন রায়। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।