পুজোর আবহ কাটতে না কাটতে আবার ও মান্দারমনিতে দূঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ৬ জন বন্ধুরা মিলে মন্দারমণির সমুদ্রেস্নান করতে গিয়ে তলিয়ে যায়। ৪ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি ২ জন বন্ধুকে এখনো নিখোঁজ রয়েছে। মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারের জন্য তল্লাশি শুরু চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ৪ বন্ধু সুস্থ রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধু মন্দারমণিতে বেড়াতে এসেছিলো। একটি হোটেলে তারা উঠেছিলো। আজ ৬ বন্ধু মিলে সমুদ্র স্নানে যায়। সমুদ্র স্নান করার সময় ৬ জন তলিয়ে যেতে দেখে স্থানীয়রা। কর্মরত নুলিয়া গিয়ে ৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলের টানে গভীরে তলিয়ে যায়।

পুজো শেষ হতেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে দিঘা ও মন্দারমণিতে। বুধবার রাত থেকেই দিঘায় পর্যটকদের আনাগোনা বেড়েছে বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাশ চট্টোপাধ্যায়ের কথায়, পুজোর পর থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হোটেল বুকিংও। বুধবার থেকে হোটেল বুকিং প্রায় ৯০ শতাংশ বেড়েছে বলে দাবি তাঁর। ফলে পুজোর মরশুম শেষ হলেও পর্যটন ব্যবসায় নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।