রনজিত রায়, নিজস্ব সংবাদদাতা: হাওড়ার লিলুয়ার রবীন্দ্র সরণীর একটি আবাসিক ভবনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এল এক অবিশ্বাস্য ও লোমহর্ষক তথ্য। সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারেনি অপরাধীকে! অকাট্য প্রমাণের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাড়িরই এক প্রবীণ গৃহকর্মীকে। অভিযোগ, গত দুর্গাপূজার অষ্টমীর সকালে ফাঁকা বাড়িতে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে সোনা ও নগদ ২ লক্ষ টাকা চুরি করা হয়।

প্রমাণ লোপাটের ভয়ংকর চেষ্টা: চুরির সমস্ত চিহ্ন চিরতরে মুছে দিতে গ্যারেজে থাকা গাড়িতে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়! মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে এবং প্রায় ১ কোটি টাকার সম্পত্তি ভস্মীভূত হয়। এই ঘটনার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো চুরি করা থেকে শুরু করে গাড়িতে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের পুরো ঘটনাটি নিখুঁতভাবে রেকর্ড হয়ে যায় বাড়ির সিসিটিভি ক্যামেরায়! আর এই অকাট্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে।

দীর্ঘ ৮ বছর ধরে ডা. অসীম কুমার ঘোষের পরিবারে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ওড়িশার বাসিন্দা ৬০ বছরের পূর্ণিমা দাস। কিন্তু সিসিটিভির কল্যাণে তাঁর আসল রূপ আজ সকলের সামনে উন্মোচিত।অভিযোগ, গত দুর্গাপূজার অষ্টমীর সকালে ফাঁ