বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা:এবার ষষ্ঠ বর্ষে পদার্পন করল দক্ষিন ২৪ পরগনার সোনারপুরের গোবিন্দপুর মুখরোচক পরিবারের পুজো। বয়সে নবীন হলেও নিষ্ঠা আর অভিজাত্য এই পরিবারের পুজোর অন্যতম বৈশিষ্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রহ্মকুমারী আশ্রমের আবাসিকরা এই পুজোর উদ্বোধন করেন। সাথে ছিলেন পরিবারের সকল সদস্য সদস্যারা। চানাচুর ব্যবসায় ৭৫ বছরের বেশি সময় ধরে যে সুনাম তাঁরা অর্জন করছেন, সেই সুনাম এই পরিবারের ছয় বছরের পুজোতেও বর্তমান।

পুজোর কটাদিন পরিবারের সকলেই ঠাকুর দালানে উপস্থিত হয়ে পুজোয় অংশ নেন। পাশাপাশি এখানেই আড্ডা, খাওয়াদাওয়া সবই সবই চলে একসাথে। সারা বছর যে যেখানেই থাকুন না কেন পুজোর কটাদিন সকলেই পুজোয় হাজির হয়ে যান। বাইরের পুজো দেখতে কেউই যান না কোথাও।পুজোর কটা দিন ব্যবসা সম্পূর্ণ বন্ধ থাকে বলে জানান মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ।
তবে আম বাঙালির কথা মাথায় রেখে পুজোয় নতুন প্যাকেট বন্দী স্নাক্স বাজারে নিয়ে এসেছে বলে জানান তিনি।এই পরিবারের বর্তমান প্রজন্মরাও পুজোর দিনগুলিতে পারিবারিক পুজো এবং পারবারিক আড্ডায় মেতে উঠতেই ভালো বাসেন। নিষ্ঠা ভরে পুজো আর নির্ভেজাল আড্ডা, খাওয়া দাওয়া নিয়েই জমে উঠেছে সোনারপুরের মুখরোচক পরিবারের পুজো।