বিজেপির গোষ্ঠী কোন্দলে আবার উত্তপ্ত বারাসাত। এবার বারাসাত মাছের আড়তে। বেলচা, মাল লোডিং আনলোডিং এর হুক ও লাঠি নিয়ে দুপক্ষের মারধোর। গন্ডগোলের মধ্যেই উড়ে আসে মাছের ক্যারেট। রাজা সাহানি ও মানস দাস এই দুই গোষ্ঠীর মধ্যে চলে এই সংঘর্ষ। মাছের আড়ত অর্থাৎ কাচা টাকার ছড়াছড়ি। স্বাভাবিক ভাবেই এই আড়ত কার দখলে নিয়েই মুলত এই গন্ডগোল। বিজেপি সুত্রে খবর রাজ্যে পালা বদলের পর তৃণমূলের দখলে থাকা এই বারাসাত মাছের আড়ত বিজেপির দখলে চলে যায়।

সে সময় বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি বর্তমানে প্রাক্তন সভাপতি রাজীব পোদ্দারের অনুগামী মাসন দাস আড়তের নতুন কমিটির সম্পাদক হয়। পরবর্তীতে বিজেপির জেলা সভাপতি বদলের পর থেকেই সমস্যা বাড়তে থাকে। । বুধবার নতুন করে কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক রাজা সাহানি কয়েকজনকে কমিটিতে যোগকরানোর বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই আলোচনার মধ্যেই শুরু হয় উত্তক্ত বাক্যবিনিময় ক্রমান্বয়ে তা মারামারিতে পরিনত হয়। দুপক্ষেই চলে তুমুল মারপিট।
ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। যদিও বিজেপির পক্ষথেকে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয় এটা আড়তদারেদের মধ্যের গন্ডগোল। যদিও এই গোটা ঘটনায় সময় রাজা শাহানি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কিন্তু মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রভাব দেখিয়ে নতুন কমিটি ভেঙে ফেলার চেষ্টা করছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজা সাহানি। গোটা ঘটনা তদন্ত করছে বারাসাত থানার পুলিশ।