বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: শেষ হয়েছে শারদীয়া উৎসব, এবার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। সঠিকভাবে প্রতিমা নিরঞ্জন এবং যেকোনো দুর্ঘটনা এড়াতে নয়া উদ্যোগ জেলা প্রশাসনের। নদীয়ার বিভিন্ন প্রান্তের প্রতিমা নিরঞ্জন ঘাট থেকে শুরু করে শান্তিপুর ব্লকের বয়রা ঘাট শান্তিপুর নৃসিংহপুর প্রতিমা নিরঞ্জন ঘাট গুলিতে অত্যাধুনিক সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয় প্রশাসনের তরফ থেকে।

আজ দশমী, ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিমা নিরঞ্জন ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। ঘাট গুলিতে সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার নিয়ে কতটা ব্যবস্থা করা হয়েছে তা খতিয়ে দেখতে সরজমিনে পর্যবেক্ষণ করলেন নদীয়ার রানাঘাট মহাকুমা শাসক সুবির খান। সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায় সহ ব্লক প্রশাসন। প্রতিমা নিরঞ্জনের ঘাট নিরাপত্তা নিয়ে মহকুমা শাসক জানান, বিগত সময় গলিতে প্রতিমা নীরঞ্জনের সময় বেশ কিছু দূর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। এবার সঠিক সময়ে অত্যাধুনিক ব্যবস্থায় যাতে প্রতিমা নিরঞ্জন করা যায় তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

কিভাবে প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং নিরাপত্তা কতটা রয়েছে তা খতিয়ে দেখা হবে সিসি ক্যামেরার চোখ দিয়ে। প্রত্যেকটি প্রতিমা নিরঞ্জন ঘাটে মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। অন্যদিকে ইতিমধ্যে দশমীর দুপুর থেকেই শুরু হয়েছে প্রত্যেকটি নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন। আগামী ২৪ তারিখ পর্যন্ত প্রতিমা নিরঞ্জন চলাকালীন পাখির নজর থাকবে পুলিশ প্রশাসনের।