শ্রেয়সী বল, সাংবাদিক : ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত তামিলনাড়ুর থালাপতির। রাজনীতিতে বয়স মাত্র দুবছর। তার মধ্যেই একেবারে 5G স্পিডে তাবর তাবর রাজনীতিকদের টপকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। যে স্পিডে রাজনীতিতে এসেছেন, অগণিত মানুষের গ্রহোনযোগ্যতা পেয়েছেন, সেই স্পিড বজায় রেখেই রাতারাতি ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন।
নির্বাচনী প্রচারে ‘মাদকমুক্ত তামিলনাড়ু’-র গড়ার বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম অর্থাৎ টিভিকে।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা মোট ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন থালাপতি বিজয়। এই সিদ্ধান্তকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রথম বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর নতুন মুখ্যমন্ত্রীর জারি হওয়া নির্দেশে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা TASMAC-কে রাজ্যের মোট ৪,৭৬৫টি মদের দোকানের সমীক্ষা করতে বলা হয়। সেই সমীক্ষায় দেখা যায়, ৭১৭টি দোকান নিষিদ্ধ এলাকার মধ্যে পড়ছে। এর মধ্যে ২৭৬টি উপাসনাস্থলের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।

এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্বে বড় প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ, মদের বিক্রি হওয়া রাজস্ব তামিলনাড়ু সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস।অতীতে রাজস্ব ক্ষতির আশঙ্কায় বৃহৎ পরিসরে মদের দোকান বন্ধ করতে অনীহা দেখিয়েছিল আগের সরকারগুলি। ফলে, এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।তার ওপর টাসম্যাক-কে ঘিরে সম্প্রতি বিতর্কও রয়েছে। অর্থপাচারের অভিযোগে গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযোগ ছিল, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় টাসম্যাক এবং সংশ্লিষ্ট কিছু সংস্থার বিরুদ্ধে আর্থিক বেনিয়ম হয়েছে।
রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। কংগ্রেস, এবং সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোট সরকার গড়েছেন তিনি।তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করেছে।জনপ্রিয় দক্ষিনি অভিনেতা যখন রাজনীতির ময়দানে পা রাখেন ,তখন বিশেষজ্ঞমহলে একটাই প্রশ্ন উঠে আসে , অভিনেতা হিসাবে যতটা জনপ্রিয়তা পেয়েছেন রাজনীতির ময়দানে তার মাপকাঠি কি একই থাকবে? ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থালাপতি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন তামিলাগা ভেট্রি কাজগম যা সংক্ষেপে টিভিকে (TVK) নামে পরিচিত।অত্যন্ত অল্প সময়ের মধ্যে তামিলনাড়ুর রাজনীতিতে অভাবনীয় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেছে।২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই TVK প্রাথমিক প্রবণতায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।এককথায় অভিনেতা হিসেবে বিজয়ের ব্যাপক জনপ্রিয়তাকে রাজনৈতিক জনসমর্থনে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।আর এই জনপ্রিয়তায় ভর করেই মুখ্যমন্ত্রীত্বের সিংহাসনে বসেছেন বিজয়।
বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সোমবার দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে।অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় সম্প্রতি শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। যা তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে-এআইএডিএমকে দ্বৈরথে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। চেন্নাইয়ের আলওয়ারপেট এলাকায় স্ট্যালিনের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান বিজয়। সেখানে তাঁকে স্বাগত জানান এম কে স্ট্যালিন এবং উদয়নিধি স্ট্যালিন। দুই নেতাকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা যায়।দুই নেতার বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে নির্বাচনে জয়ের পর এই প্রথম সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয় ও স্ট্যালিন।আগেই বিজয়কে শুভেচ্ছা জানিয়েছিলেন স্ট্যালিন। তবে নতুন সরকারকে একাধিক পরামর্শও দেন তিনি। রাজ্যের আর্থিক পরিস্থিতির জন্য আগের সরকারের উপর দায় চাপানোর বদলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেনে থালাপতি বিজয়। প্রথম দিন তিনি গৃহস্থালী গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করেন।ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতায় এসেই একের পর এক চমক দেখিয়ে চলেছেন অভিনেতা থেকে জনগণের নেতায় পরিণত হওয়া সি জোফেস বিজয়। তারপরই ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত।দীর্ঘদিন ধরে রাজ্যের নারীরা ও কয়েকটি রাজনৈতিক দল মদ বিক্রির খূচরো দোকান বন্ধের দাবি জানিয়ে এসেছে।তাই জনস্বার্থের কথা বিবেচনা করে বিজয় খুচরা মদের দোকানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।