বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দিন কয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অপরাধী এখনও পলাতক। সোমবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পুলিশের সঙ্গে বৈঠক: বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন মন্ত্রী। অপরাধীকে দ্রুত গ্রেফতার করার এবং দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।
নারী নির্যাতন রুখতে সরকারের কড়া বার্তা :-
জ়িরো এফআইআর (Zero FIR): নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে কোনো অবস্থাতেই অভিযোগকারীকে এক থানা থেকে অন্য থানায় না ঘুরিয়ে, প্রথমেই ‘জ়িরো এফআইআর’ দায়ের করে তদন্ত শুরু করতে হবে বলে নির্দেশ দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
প্রশাসনের ভূমিকা: – নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনকে অনেক বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মায়েদের সচেতনতা: নাবালিকা নির্যাতনের ক্ষেত্রে মায়েদের আরও বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এই বিষয়ে মায়েদের সচেতন ও প্রশিক্ষিত করতে সরকার উদ্যোগী হবে বলেও জানান তিনি।
সরকারি কর্মীদের ডিএ (DA) প্রসঙ্গে বক্তব্য : ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সরকারি কর্মীদের একাংশ হতাশ। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়ে বলেন, “সব হবে ধীরে ধীরে।” সেইসাথে তিনি দাবি করেন যে বিজেপি সরকার এখনও ২৫-৩০ বছর ক্ষমতায় থাকবে।