মাম্পি রায়, সাংবাদিকঃ দিনটা ছিল ৭৯তম স্বাধীনতা দিবস, ১৫ অগাস্ট, ২০২৫। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দেশবাসীকে দীপাবলির উপহার দেবেন তিনি। মোদী বলেন, “এই দীপাবলিতে আপনাদের জন্য থাকছে বিশেষ উপহার। নতুন জিএসটি সংস্কার গোটা দেশে করের চাপ কমাবে। দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিস সস্তা হবে, যার ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বড় উপকার হবে।” ঘোষণা অনুযায়ী দেবীপক্ষেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হয়ে গেল।
সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে সমস্ত পণ্যের উপর ৫ বা ১৮ শতাংশ জিএসটি থাকবে। এতদিন ধরে প্রচলিত থাকা ১২ এবং ২৮ শতাংশের দু’টি স্ল্যাব বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি অনেক সস্তা হয়েছে। ৩ সেপ্টেম্বর কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে সেই বৈঠকের পর ২২ সেপ্টেম্বর নতুন হারে জিএসটি কার্যকর করা হল।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, কী কী সস্তা হচ্ছে ?
৫ শতাংশ জিএসটি প্রত্যাহারের পর সস্তা হয়েছে –
১. নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দুধ, ছানা, পনির
২. রুটি, পাউরুটি
১২ শতাংশ জিএসটি প্রত্যাহারের পর সস্তা হল –
১. কন্ডেন্সড মিল্ক, মাখন,
২. ঘি, তেল, পশুচর্বি, সসেজ, ফ্রোজেন মাংস, মাছ,
৩. চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি, চিজ
জিএসটি কমিয়ে ৫ শতাংশ হওয়ায় সস্তা হয়েছে-
১. বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য ফল।
জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশ হওয়ায় সস্তা হয়েছে-
১. জ্যাম, জেলি
২. মাশরুম, ইস্ট,
৩. সর্ষে, সয়াবিন,
৪. ভুজিয়া
৫. ২০ লিটারের পানীয় জল
জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় সস্তা হয়েছে-
১. মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স
২. কেক, পেস্ট্রি,
৩. স্যুপ, আইসক্রিম, জিলেটিন
জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করায় সস্তা হল-
১.বিড়ি,
২. টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো ইলেক্ট্রনিক্স সরঞ্জাম
৫ শতাংশ জিএসটির আওতায় আসায় সস্তা হল-
১. একাধিক জীবনদায়ী ওষুধ,
২. চিকিৎসা সরঞ্জাম,
৩. থার্মোমিটার,
৪. অক্সিজেন,
৫. গ্লুকোমিটার
এছাড়াও সস্তা হয়েছে-
১. ছোট গাড়ি, বাইক, বৈদ্যুতিক গাড়ি
২. পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা,
৩. মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জাম
৪. জুতো, পোশাক
৫. টুথপেস্ট, ব্রাশ
৬. ট্যালকম পাউডার শেভিং ক্রিম
৭. চুলের তেল, সাবান, বাসনপত্র,
৮. ছাতা, বাইসাইকেল আসবাবপত্র
৯. সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি,
১০. সার, ট্র্যাক্টর, সেলাই মেশিন
জিএসটি প্রত্যাহার করায় সস্তা হয়েছে-
১. জীবনবিমা
২. স্বাস্থ্যবিমা
এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিস দামি হচ্ছে-
১. বিলাসবহুল গাড়ি
২. মোটর সাইকেল
৩. প্রাইভেট জেট
৪. রেসিং কার
৫. পান মশলা
৬. বাড়তি চিনি মিশ্রিত ঠান্ডা পানীয়
৭. সিগারেট, চুরুট, তামাকজাত পণ্য
৮. কয়লা