বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার বারুইপুর পূর্ব বিধানসভা নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য বিরুদ্ধে সরকারি একাধিক ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো।

এদিন স্থানীয় বাসিন্দারা ও বিজেপির কর্মী সমর্থকরা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে, জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে তল্লাশি চালিয়ে সরকারি বিভিন্ন প্রাণ সামগ্রী থেকে শুরু করে ধান ঝাড়া মেশিন এছাড়াও সরকারি বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন গোডাউনের মধ্যে লুকিয়ে রেখেছিল। সেগুলি পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনায় মোট চার জনকে আটক করা হয়েছে প্রাক্তন প্রধান অশোক সাহা তার ভাই রথীন সাহা এছাড়া দুই সদস্য চন্দ্রিমা ঘোষ সীমা ঘোষ কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে তার তদন্ত করছে জয়নগর থানার পুলিশ।