Subhayan Roy
একসময়ে মুম্বইয়ের ত্রাস ছিল ডন হাজি মাস্তান (Haji Mastan)। তাঁর আতঙ্কে কাঁপত মায়ানগরী। খুন, অপহরণ, সোনা ও বিলাসবহুল পণ্য পাচার সহ অপরাধ জগতে একাধিক কার্যকলাপ করত এই হাজি মাস্তান। ডন দাউদ ইব্রাহিমের উত্থান এই হাজি মাস্তানের হাত ধরেই। তাঁর আতঙ্কে কাঁপত গোটা মুম্বই। সেই হাজি মাস্তানের মেয়ে নাকি ধর্ষণের শিকার। এমনটাই দাবি করলেন হাজির মেয়ে হাসান মাস্তান মির্জা। জানা যাচ্ছে, নাবালিকা অবস্থাতেই তাঁকে জোর করে বিয়ে দেওয়ানো হয়েছিল।
সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমে হাসান জানান, তাঁর পরিবারের লোকজন জোর করে মামাতো দাদা নাসির হুসেনের সঙ্গে বিয়ে দেওয়ানো হয়। বিয়ের পর সে হায়দ্রাবাদ থাকতে শুরু করে। সেই বিবাহিত জীবন ছিল দুর্বিসহ। জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন, মারধর, খুনের চেষ্টা সবকিছুই করা হয়েছে তাঁকে। এমনকী তিনি ২ বছর ধরে জানতেন না যে তাঁর বাবা মারা গিয়েছে। বর্তমানে তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির কোনও যোগাযোগ নেই। তবে এখনও সে খুনের হুমকি পায় বলে জানা গিয়েছে।
এদিকে সে ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে সাহায্যের আবেদন করেছেন। তাঁর দাবি, বাল্যবিবাহের মাধ্যমে তাঁকে ধর্ষণ করা হয়েছে। এমনকী তাঁকে খুন করে সম্পত্তি হাতানোর চেষ্টা করা হয়েছে। সেই কারণে সে ন্যায়বিচার চাইছে। একই সঙ্গে কেন্দ্র সরকারের আনা তিন তালাক আইনের প্রশংসাও করেছেন।