শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। তারই মধ্যে ইস্পাত নগরীর বি-জোন টাউনশিপের অন্যতম বিগ বাজেটের কালীপুজো নিউটন ইয়ং কর্নার পুজো কমিটির মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবছর ৫১তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে নিউটন ইয়ং কর্নারের কালীপুজো। এবছর তাদের পুজোর মূল থিম ‘ত্রিদেব মহাকাল’।

মূল মণ্ডপের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরও একটি আকর্ষণীয় থিম। পুজোর কয়েকদিন ধরে অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পুজোর আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা ও পরিষেবার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরই তাদের পুজো দেখতে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এবছর ৫১তম বর্ষের বিশেষ থিম ‘ত্রিদেব মহাকাল’ ঘিরেও দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। পুজোর দিনগুলিতে বিপুল জনসমাগমের আশা করছেন উদ্যোক্তারা। থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বিশেষ ভাবনা ও নান্দনিক উপস্থাপনা তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।