বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করতেই প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন।

১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক বিরোধী সহ জাতীয় কংগ্রেস,আইএসএফ,এসইউসিআই সহ সমস্ত রাজনৈতিক দল লড়াইয়ের ময়দানে প্রস্তুত।১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভার শাসক দলের প্রার্থী হয়েছেন পরেশ রাম দাস। তিনি বিগত দিনে বিধায়ক ছিলেন। দল তাঁর প্রতি আস্থারেখে দ্বিতীয় বারের জন্য মনোনীত করেছে। উল্লেখ্য প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে যখন প্রচারে ব্যস্ত।

সেক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশরাম দাস। তিনি তাঁর বিধানসভা এলাকায় প্রতিটি পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে স্বশরীরে উপস্থিত হয়ে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সাথে কথা বলছেন। সুখ দুঃখ যন্ত্রণা অভাব অভিযোগ শুনছেন।এমনকি বিধানসভা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে হাজীর হচ্ছেন উন্নয়ণ প্রসঙ্গে তাঁদের পাশে আছেন এবং আগামী দিনে আরো বেশি উন্নয়ণের জন্য তাঁদের আশীর্বাদ চাইছেন।

নির্বাচনী প্রচার পর্ব প্রসঙ্গে পরেশ রাম দাস জানিয়েছেন, ‘বিগত দিনে মানুষের পাশে এবং সাথে ছিলাম। এমনকি ২৪ ঘন্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলাম। আগামী দিনের উন্নয়ণের জন্য আবারও মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি। তাঁদের আশীর্বাদ পাচ্ছি।ইতিমধ্যে ১৫ হাজার বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তাঁরা বুকভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেছে। তবে আমার বিধানসভা এলাকায় কমপক্ষে এক লাখ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম নিবেদন করার ইচ্ছা রয়েছে। সেটাই হবে আমার আগামী দিনের সাফল্য। এছাড়াও সাধারণ মানুষ পরেশ রাম দাস কে নিজের ঘরের ছেলে হিসাবে যে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদ শুধু সময়ের অপেক্ষার জন্য।ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে এক লাখের অধিক ভোটে তাঁরা আমার জয়ী করবেন। শুধু আমি একা নই,রাজ্যের ২৫০ অধিক আসনে জোড়া ফুল ফুটবে।রাজ্যের সর্বত্র সবুজ আবির উড়বে। ’