অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার ভোর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের ওঙ্গোলের কাছে আছড়ে পড়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশ আবহাওয়া দফতরের অধিকর্তা, কে নাগরত্না জানিয়েছেন, গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কখনও কখনও সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারেও পৌঁছেছে। ওঙ্গোলের কাছে উপকূলে আছড়ে পড়ার পরও আরও ১ থেকে ২ ঘণ্টা ধরে ঝড়ের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, পালানাডু, মার্কাপুরম এবং প্রকাশম-সহ একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাপটলা এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের আগামী ৪ নভেম্বর সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে যাতায়াত এবং উপকূলবর্তী বিভিন্ন কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পরবর্তী নির্দেশ মেনে চলার পরামর্শও দিয়েছেন আধিকারিকরা।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এনটিআর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেলাশাসক লক্ষ্মী শাহ সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার জেলার সমস্ত দোকান ও শপিং কমপ্লেক্স বন্ধ রাখার আবেদনও জানিয়েছেন তিনি। জেলাশাসক জানিয়েছেন, রাতভর আধিকারিকদের সঙ্গে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি। মোগলরাজপুরম এলাকায় ধস নামার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুড়ামেরু এলাকাও পরিদর্শন করেছেন তিনি। তবে সেখানে এখনও কোনও সমস্যার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সকাল থেকেই মাচিলিপত্তনম শহরে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে গিয়েছে। ওঙ্গোলের কাছে কোঠাপত্তনম সমুদ্রসৈকত এলাকাতেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। একইভাবে গুন্টুর শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। একাধিক প্রধান রাস্তাতেও জল উপচে পড়ছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র আছড়ে পড়ার প্র