বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। গত ১১ মে নরেন্দ্রপুর থানায় পকসো (POCSO) ধারায় মামলা রুজু হয়। অভিযুক্ত বছর বাষট্টির এক বৃদ্ধ ওই নাবালিকার প্রতিবেশী।

ঘটনা চাউর হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সোমবারই এলাকায় পৌঁছে যান রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বারুইপুর পুলিশ জেলার সুপারের অফিসে গিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন তিনি। ঘটনার গুরুত্ব বুঝে সোমবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বারুইপুর পুলিশ জেলার সুপারের অফিসে গিয়ে নাবালিকার পরিবারের সাথে দেখা করেন এবং দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশের পাঁচটি বিশেষ দল তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করে। স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য অর্ঘ্য মন্ডলের টিম পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে পাকড়াও করে । ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। ধৃত আপাতত পুলিশের হেফাজতে আছে এবং বুধবার তাকে আদালতে পেশ করার পর পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।
এই ধরণের জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। পুলিশি তদন্ত এবং আদালতের মাধ্যমে ভুক্তভোগী নাবালিকা দ্রুত বিচার পাবে, আশাবাদী নির্যাতিতার আত্মীয় পরিজনরা।