বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা: রেলমন্ত্রীর কাছে গঙ্গাসাগর কে রেল পথে যুক্ত করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এক অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে শুভেন্দু জানান “আপনি যেমন শ্রীনগর, কাশ্মীর থেকে রামেশ্বরম পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন রেল পথকে জুড়ে এবার বাংলার জন্য আপনাকে রেলের একটা উপহার দিতে হবে সেটা হল গঙ্গাসাগর যাওয়ার জন্য রেল লাইন।”

টানেল তৈরি করে হোক বা ব্রিজ তৈরি করে হোক এটা আপনাকে বাংলার জন্য করতে হবে। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে সারাদেশের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে সে কথা ভেবেই গঙ্গাসাগর আমাদের কাছে মিলন মহাকেন্দ্র। শুভেন্দু রেলমন্ত্রীকে বলেন অলরেডি আমি মুড়িগঙ্গার উপরে ব্রিজ তৈরি কাজ শুরু করে দিয়েছি, ২০১৯ সালে এই ব্রিজ তৈরি হয়ে যাবে। আপনি রেল পথের জন্য সার্ভে টিম পাঠান গঙ্গাসাগরকে রেল মানচিত্রে জুড়ে দিন।
এছাড়া মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে আবদার করেন যে রেল শিল্পের কারখানা গুলিকে এ রাজ্যের বেকার যুবক-যুবতীরা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। নতুন সরকার আসার পর যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় রেলের বিভিন্ন প্রকল্পের কাজ জোর কদমে শুরু হয়ে গেছে সে কথা ভেবেই রেল মন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন যে এখানকার যুবকদের চাকরি হোক সেটা আপনাকে দেখতে হবে। কমপক্ষে কারিগরি শিক্ষার কাজ যাতে পায় এই রেল শিল্পে। অনেক যুবক এখানে ভোকেশনাল প্রশিক্ষণ নিয়ে কাজের জন্য অপেক্ষা করছেন।