ছোটন সেনগুপ্ত, নিজস্ব সংবাদদাতা : আসানসোলে অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান চালিয়ে খালি ও ভর্তি মিলিয়ে প্রায় ২০০ টি বেসরকারি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল পুলিশ।

আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দমকল বাহিনী, জেলা প্রশাসনের আধিকারিক এই অভিযানে এসে মজুদ গ্যাস সিলিন্ডার দেখে চক্ষু চরক গাছ। একটি ঘরের মধ্যে এই গ্যাস সিলিন্ডার গুলো মজুদ ছিল সেখানে আবার একটি স্কুল ঘরও রয়েছে। যদিও বা সেটি বেসরকারি স্কুল। পুলিশ জানায় স্কুলটা নাকি বেশ কয়েক বছর বন্ধ রয়েছে। এইভাবে জনবহুল এলাকায় এত পরিমান ভর্তি বা খালি গ্যাস সিলিন্ডার কি রাখা যায়, সেই প্রশ্নই উঠেছে।অভিযোগ এই গ্যাস সিলিন্ডারের এই গোডাউনে ছিল না কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা। পুলিশ গ্যাস সিলিন্ডার গুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি অস্থায়ী গোডাউনটি সিল করে দেয়।