মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: মাদক কারবারের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ জয়পুর থানার পুলিশের। মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতির নির্দেশের পরেই মাদকবিরোধী অভিযানে আরও তৎপর হয়ে উঠল পুলিশ প্রশাসন। রাতভর ধরপাকড় চালিয়ে অবৈধভাবে গাঁজা মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দেবাশীষ দে। তাঁর বাড়ি জয়পুর থানার অন্তর্গত জয়পুর হাটতলা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রাতভর অভিযান চালায় জয়পুর থানার পুলিশ। সেই অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে আজ বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্ত গাজা কোথা থেকে পেল এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সমগ্র বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে তোলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক আধিকারিকদের ধর্ষণ ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরেই মাদক কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। এলাকায় মাদকের কারবার বন্ধ করা, যুবসমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা এবং মাদক সেবনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি বা অপরাধমূলক ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই পুলিশের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। তবে এই গ্রেফতারের ঘটনায় মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জয়পুরে পুলিশের এই রাতভর অভিযান মাদক কারবারিদের কাছে স্পষ্ট বার্তা দি