জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত দেশের রাজধানী।চলছে রয়েছে বাম-কংগ্রেস-আপের আন্দোলন।এবার কলকাতাতেও সেই আন্দোলনের রেশ, ‘জ্ঞানেশ হঠাও’ অভিযানে কংগ্রেসের লোকভবন ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড শহরে।ঘেরাও এর সময় লোকভবনের গেটেই কংগ্রেস কর্মীদের আটকায় পুলিশ। গার্ডরেল সরিয়ে এগোনোর চেষ্টা করতেই কংগ্রেস কর্মীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। ব্যারিকেড তুলে চলে ধস্তাধস্তি। এরপরই ঘটনাস্থল থেকে কংগ্রেস কর্মীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবুও আন্দোলন জারি রেখে ওই অবস্থাতেই দলীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকে কংগ্রেস কর্মীরা। বলেন, ‘আমরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারি চাই। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে’ তাঁদের অভিযোগ।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে চলছে কংগ্রেসের আন্দোলন।এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার সারা দিন নির্বাচন কমিশনের সদর দপ্তরের উলটো দিকে আকাশবাণী ভবনের সামনে ধরনা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। সন্ধে নাগাদ সেখান থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ।
এছারাও আকাশবাণীর সামনে থেকে ধরনা থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও কেসি বেণুগোপাল, দীপেন্দর সিং হুডা-সহ একদল কংগ্রেস নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আকাশবাণী ভবন চত্বর থেকে ধরনা তুলতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এদিন সকালে আকাশবাণী ভবনের সামনে থেকেই কংগ্রেস নেতা হুঁশিয়ারির সুরে বলেন, এই আন্দোলন চলবে যতক্ষণ জ্ঞানেশ কুমার পদত্যাগ না করে।