ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: একাধিক সময় ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে পাকিস্তান। তবে গত রবিবারের পেপার ফোর এর ম্যাচে সমস্ত সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান এমন অভিযোগ করেছে ভারত। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত পাকিস্তানের ম্যাচের উত্তেজনার পারদ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানের খেলোয়াড়দের ভারতবিদ্বেষী উদযাপন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই। পাকিস্তানের দুজন খেলোয়াড় সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছে ভারত। শুধু তাই নয় পিসিবি অভিযোগ দায়ের করেছে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদবের বিরুদ্ধে। তারা বলেছে সূর্য কুমার যাদব পহেলগাঁও হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছে। সেই কারণেই সূর্য কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পিসিবি।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল ভারতের ছটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেই মতোই গত রবিবারের ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছে সেখানে উড়তে উড়তে আচমকায় ভেঙে পড়েছে ভারতের যুদ্ধবিমান এমনটাই ছিল তার ইশারা। এছাড়াও হাতের আঙুল দেখিয়ে ছটি যুদ্ধবিমানকে চিহ্নিত করেছে তারা। যদিও যুদ্ধবিমান ভেঙে পড়ার দাবি আগেই উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এই সমস্ত ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান, এমনই দাবি করেছিল ভারত। তবে ভারতীয় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ শুরু হয়েছে এই সেলিব্রেশনের পরে। তাদের মতে এই সেলিব্রেশন সম্পূর্ণ ভারতেবিদ্বেষী।
ইমেইলের মাধ্যমে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। তবে আইসিসি এই মেইল সম্পর্কে এখনও কোনও উত্তর দেয়নি। তবে অনেকের মতে এই ইস্যুতে শুনানি প্রয়োজন। একাধিক সময়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে পাকিস্তান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, গত রবিবারের ম্যাচে সমস্ত সীমা লংঘন করে গেছে পাকিস্তান।