বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের অটোচালকদের বিভিন্ন সমস্যার কথা শুনতে সোমবার বিকেলে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন রিঙ্কু মজুমদার।

বুধবার তিনি অটোচালকদের অভিযোগ শোনেন এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। অটোচালকদের অভিযোগ, বারুইপুর থেকে চলাচলকারী বিভিন্ন অটো রুটের মধ্যে বিশেষ করে ৯৫ ও ৯৫এ নম্বর রুটের গাড়িগুলি বারুইপুর শহরে প্রবেশ করলেই প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। তাঁদের দাবি, এক একটি ক্ষেত্রে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে, যার ফলে অটোচালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বারুইপুর মজদুর সংগঠনের সভাপতি উত্তম নস্কর বলেন, এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের যাতায়াত পরিষেবা ব্যাহত হচ্ছে। তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, সাধারণ মানুষের স্বার্থ এবং অটোচালকদের জীবিকার বিষয়টি বিবেচনা করে সমন্বয়ের মাধ্যমে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হোক।