বাড়ির সামনে থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতির ছেলের নিথর দেহ। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল এলাকায়। পরিবারের অনুমান পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পেছনে রাজনৈতিক কারণ অথবা ছেলের প্রণয় ঘটিত সম্পর্ক থাকতে পারে বলে জানিয়েছেন নিহতের বাবা মাজি মুর্মু। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীর শাস্তি দাবী করেছেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুরু হয়েছে আইনি প্রক্রিয়া।

জানা যাচ্ছে মৃত যুবকের নাম বিপ্লব মুর্মু(২২)। মৃত যুবকের বাবা মাঝি মুর্মু ওই বুথের বুথ সভাপতি। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুণাল বারনাবাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর মূল কারণ ময়না তদন্তের পরেই জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে এক মহিলা ঐ যুবককে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে। এরপরই পরিবারকে খবর দেওয়া হলে ছুটে আসেন সকলেই। দেখা যায় যুবকের নিথর দেহ। তবে এটি স্বাভাবিক মৃত্যু নয় এমনটাই দাবি পরিবারের।
সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য মালদার গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল এলাকায়।পরিবারের দাবি,পরিকল্পনা করে খুন করা হয়েছে বিপ্লবকে। ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙ্গে পড়েছে পরিবার। তবে নিহতের বাবা মাজি মুর্মু। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীর শাস্তি দাবি করেছেন।