জাতীয় নির্বাচন কমিশনের মদতে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলে রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ১ লা নভেম্বর মাসে দিল্লীর রামলীলা ময়দান থেকে প্রতিবাদ যাত্রায় গোটা পশ্চিমবঙ্গের সাথে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থেকে কয়েকশো জাতীয় কংগ্রেসের কর্মীরা অংশ নেবেন।

সত্যজিত চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা
রবিবার বারাসাতে প্রদেশ কংগ্রেসের নেতা তথা সভাপতি শিবমাল্য বসু সাংবাদিক সম্মেলনে জানান নির্বাচন কমিশনের একাধিক দুর্নীতি ও বিজেপির পক্ষে রাজনৈতিক পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। এদিন তিনি জ্ঞাণেশ কুমারের অপসারণের দাবিতে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের এক জায়গায় আনার ডাক দেন।
এছাড়াও এদিন তিনি অভিযোগ করেন রাজারহাটে বহু বছরের পুরোনো জাতীয় কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ও লুঠপাঠ করে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের ও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি। এদিন তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাংবিধানিক ও সরকারী পদ ব্যবহার করে ধর্মীয় বিভাজনের এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ করেন।