বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বোমা উদ্ধারের ঘটনা। বকুলতলায় উদ্ধার হওয়া পাঁচটি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা। শুক্রবার রাতে তাজা বোমা উদ্ধার হয় বকুলতলা থানার পূর্ব রূপনগর এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রনি সরকারের নেতৃত্বে পিন্টু হালদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়ার্ডের সদস্যরা।পুলিশ সূত্রে খবর বাড়িতে পিন্টু বোমা তৈরি করছে এই খবর আসে পুলিশের কাছে এর পরেই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে একটি পুলিশের বিশেষ দিন রওনা দেয় পিন্টুর বাড়িতে পুলিশ দেখে পিন্টু বাড়ি থেকে পালিয়ে যায় উদ্ধার হয় বোমা, জায়গাটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে শনিবার দুপুরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের সদস্যরা।