মৌসুমী সাহা, সাংবাদিকঃ মঙ্গলবার মুক্তি পেল ‘হক’ ছবির টিজার।যেখানে দেখা যাচ্ছে ইমরান হাসমি ইয়ামি গৌতমকে বলছেন,যদি তিনি একজন বিশ্বস্ত এবং ধার্মিক স্ত্রী হতেন তাহলে তিনি এমন কথা বলতেন না’।তার উত্তরে ইয়ামি গৌতম বলছেন,’আমাদের লড়াই একটি জিনিসের জন্য তা হল আমাদের অধিকার’।’ন্যায়বিচারের জন্য এরপর আদালতের দারস্থ হন তিনি। সেখানে বিচারক ইমরান হাসমিকে বলেন, এটি কেবল ব্যাক্তিগত বিষয় নয় সমগ্র জাতির বিষয় হতে চলেছে ।

মোহাম্মদ আহমেদ খান বনাম শাহ বানো বেগম মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে হক ছবিটি। ১৯৭০-এর শেষের দিকে এবং ১৯৮০-র গোড়ার দিকে ভারতের সবচেয়ে আলোচিত আইনি লড়াইগুলির মধ্যে অন্যতম ছিল বানো বেগম মামলা।৬২ বছর বয়সী ৫ সন্তানের জননীর লড়াইয়ের কাহিনী বর্ণিত হয়েছে এই ছবিতে।সু্প্রিম কোর্টের শাহ বানো মামলার রায়ের ওপর তৈরি HAQ ছবির টিজার প্রকাশিত হয়ে গেল। ইমরান হাসমি এবং ইয়ামি গৌতম প্রধান চরিত্রে অভিনয় করছেন। বানোর চরিত্রে ইয়ামি গৌতম এবং ইমরান হাসমিকে তার স্বামীর চরিত্রে দেখা যাবে।ভারতীয় সমাজে ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষ আইন সম্পর্কে আলোচনার জন্ম দেয় এই টিজার। ছবিটি শাহ বানো মামলার পুনর্বিবেচনা করে, যা কয়েক দশর আগের বিতর্কের জন্ম দেয় এবং আজকের দিনেও যা প্রাসঙ্গিক। ন্যায়বিচারে সমান সুযোগ এবং ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে যা প্রশ্ন তুলে দিয়েছে।

হক ছবিতে ইয়ামি গৌতম একজন মুসলিম মহিলার চরিত্রে অভিনয় করেছেন যার উপর তার স্বামী অন্যায়ভাবে নির্যাতন করেছে এবং তাকে ছেড়ে দিয়েছে। ১২৫ ধারার অধীনে সন্তানদের অধিকারের জন্য লড়াইয়ের সিদ্ধান্ত নেন তিনি। গল্পটি ব্যাক্তিগত গল্প দিয়ে শুরু হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শিবা চাড্ডা,দানিস হুসেন এবং অসীম হাট্টনগডি। ছবিটির পরিচালনা করেছেন সুপর্ন এস ভার্মা এবং প্রযোজনা করেছেন জঙ্গলি পিকচার্স,ইনসোমনিয়া ফিল্মস এবং বাওয়েজা স্টুডিওর সহযোগিতায়। আগামী ৭ নভেম্বর ফিল্মটি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। ইমরান হাসমিকে একদম ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ছবির নির্মাতারা মামলাটির মাধ্যমে সামাজিক প্রশ্ন তুলে ধরেছেন ফিল্মটিতে ।’ন্যায়বিচারের সুযোগ কি সকলের জন্য সমান হওয়া উচিত নয় ,মুসলিম নারীরা কেন হিন্দু নারীদের মতো ন্যায় পাবেন না? ‘বানো অর্থাত ইয়ামি গৌতমের মুখে এই সংলাপ আলোড়ন ফেলেছে। নির্মাতারা ছবিটির রূপান্তরকে একটি ব্যাক্তিগত বিরোধ থেকে জাতীয় কথোপকথনে বর্ণনা করেছেন।প্রেমের গল্প দিয়ে শুরু হলেও আপাত দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে একটি ব্যাক্তিগত বিরোধ যা ক্রমেই বিতর্কে পরিণত হয়। যা সমাধানের দাবিটাই তুলে ধরা হয়েছে এই হক ছবির মাধ্যমে।