ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সুন্দরবন-সহ জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি। বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলতে পারে। অন্যদিকে, নদী ও সমুদ্র উত্তাল থাকায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখা হয়েছে।

বিশ্বজিত নস্কর, নিজস্ব সংবাদদাতা
এদিকে, একটানা বৃষ্টিতে কৃষিকাজে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমন ধান চাষ নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। কারণ, জমির ধান প্রায় পাকার মুখে। এই সময় অতিবৃষ্টিতে ধানগাছের ক্ষতি হলে উৎপাদন ব্যাহত হতে পারে। পাশাপাশি, শীতকালীন সবজি চাষেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। দুর্যোগ দীর্ঘস্থায়ী হলে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ফলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছেন জেলার কৃষকরা।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সুন্দরবন-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায়। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বসিরহাট ও বাদুড়িয়ায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে।ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সুন্দরবন-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায়। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বসিরহাট ও বাদুড়িয়ায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে।