সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : ‘কী সুবিধাজনক গণতন্ত্র!’—নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকার গঠনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন যে নির্বাচনী জনাদেশ কারচুপির মাধ্যমে প্রভাবিত হয়ে থাকলে, তার ভিত্তিতে কীভাবে একটি পূর্ণাঙ্গ সরকার গঠিত হতে পারে? এই প্রশ্ন তুলে বর্তমান রাজ্য সরকারের নির্বাচনী বৈধতা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে তাঁদের বক্তব্য, এই যুক্তি মেনে নিলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচনা করা উচিত।

এই দাবির পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছে পশ্চিমবঙ্গে পূর্ববর্তী নির্বাচিত সরকারকে পুনর্বহাল করার এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দেওয়ার দাবি জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি সেই সঙ্গে যেসব যোগ্য ভোটারের নাম অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের প্রত্যেকের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার বক্তব্যে আরও বলা হয়েছে, অন্যথায় এই যুক্তির একমাত্র ‘যৌক্তিক’ দিক হল, নির্বাচনী প্রক্রিয়ার অসংগতিগুলিকে অত্যন্ত সুবিধাজনকভাবে উপেক্ষা করা হচ্ছে। গণতন্ত্রে নির্বাচনী জনাদেশের বৈধতা এবং ভোটার তালিকায় যোগ্য নাগরিকদের অধিকার নিশ্চিত করার প্রশ্নে এই অবস্থান নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছে রাজনীতিক মহল।