মাম্পি রায়, সাংবাদিক: দশেরায় আরএসএসের মিছিলে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মাকমলতাই গাভাই? অন্তত জল্পনা এমনই। ৫ অক্টোবর অমরাবতীতে রাষ্ট্রীয় সংঘসেবক সংঘের একটি মিছিল হওয়ায় কথা। সেখানেই ভারতের প্রধান বিচারপতি বিআর গবাইয়ের মা ডক্টর কমলতাই গভাইকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কমলতাই গভাই ওই অনুষ্ঠানে যাবেন কিনা, তা নিয়েও জল্পনা প্রচুর। যদিও প্রধান বিচারপতির ছোট ভাই অর্থাৎ কমলতাইয়ের ছোট ছেলে রাজেন্দ্র গভাই বিষয়টি নিশ্চিত করেছেন যে, আরএসএসের ব়্যালিতে তাঁর মা যাবেন। তিনি জানিয়েছেন, ৫ অক্টোবর কমলতাই আরএসএসের ওই অনুষ্ঠানের যাওয়ার জন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু তিনি আরএসএসের প্রধান ব়্যালিতে সামিল হবেন না। রাজেন্দ্র জানান, তাঁর বাবা রামকৃষ্ণ গভাই বিভিন্ন সময়ে আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। বিজেপি নেতাদের মতোই সংঘের অনুষ্ঠানে যোগ দেন ব্যারিস্টার রাজাভাউ খোব্রাগড়ে। অটল বিহারী বাজপেয়ী এবং গভাই সাহেবের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাজপেয়ী তাঁর নীতিগুলিকে সম্মান করতেন।

ডঃ কমলতাই গভাই, রাজ্যপাল রামকৃষ্ণ গভাইয়ের স্ত্রী এবং সুপ্রিমকোর্টের বিচারপতি বিআর গভাইয়ের মা। রামকৃষ্ণ গভাই কংগ্রেসের প্রবীণ নেতা ছিলেন। তিনি নাগপুরের দীক্ষাভূমিতে ডক্টর বিআর অম্বেদকরের মূর্তি স্থাপনে নিজে থেকে যোগদান দিয়েছিলেন। দীর্ঘসময় ধরে তিনি ওই স্মারক সমিতির প্রধান ছিলেন। ওই স্মারকের জায়গাতেই ১৯৫৬ সালে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন ড. অম্বেদকর। মজার ব্যাপার হল এই যে, রামকৃষ্ণ গভাই ১৯৮১ সালে আরএসএসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বেচ্ছাসেবকদের সম্বোধন করেছিলেন। একইরকমভাবে আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন কমলতাই গভাই। কমলতাই গভাইয়ের আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করোটা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে যোগদান কি হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।