মানুষ দেখেও শেখেনা !২০১৩ সালে বিগত সরকারের আমলে সারা রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ আমানতকারী অর্থ নীতিগত ভাবে সর্বস্বান্ত হয়ে যায় তারপরেও পিছনের কথা মনে না রেখে আবারো স্বরূপনগরের ২০২২ সাল থেকে দ্বিগুণ লাভের প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হলেন প্রায় দু হাজার আমানতকারী | আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৭কোটি টাকা বলে স্থানীয় সূত্রে জানা যায় |

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
বিগত চার মাস আগে আস্থা নামে ওই কোম্পানির মূল গেটে তালা মেরে কোম্পানির উদ্যোক্তারা পালিয়ে যায় | তারপর থেকে আমানতকারীরা খেয়াল রাখছিল বারবার দরবার করে ও তাদের সাথে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিলেছে কিন্তু আমানতকারীরা টাকা ফেরত পাননি

পরবর্তীতে গত ২০ শে অক্টোবর মৃত্যুঞ্জয় সরকার নামে এক কর্নধারের বাড়িতে হামলা চালায় আমানতকারীরা | ঘটনায় স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্বপন বিশ্বাস নামে একজনকে আটক করে |জিজ্ঞাসাবাদ এর পর ২৫ অক্টোবর টাকা দেওয়ার প্রতিশ্রুতি মেলে |সেদিনও আমানতকারীরা টাকা না পেয়ে স্বরূপনগর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে |তাদেরই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে |ঘটনার তদন্তের স্বার্থে আজ ওই দুই অভিযুক্ত কে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্বরূপনগর থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পাঠায় |