১২ জন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় উত্তেজনা বালটিকুরি ইএসআই হাসপাতালে। এর প্রতিবাদে বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে হাসপাতালের সুপারের ঘরে বিক্ষোভ। সুপারের আশ্বাস যাতে তাদের চাকরি না যায় তা দেখা হবে।

রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা
দাসনগরের বালটিকুরি ইএসআই হাসপাতালে সুপারের ঘরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো বিজেপি নেতা ও কর্মীরা। কিছুদিন আগে ওই হাসপাতাল থেকে ১২ জন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এই কারণেই বিক্ষোভ। বিজেপি নেতৃত্বের অভিযোগ হাসপাতালের মধ্যে নানা ধরনের চুরি এবং অনিয়ম চলছে। যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা প্রতিবাদ করত বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে।
এদিকে হাসপাতালের সুপার জানিয়েছেন ওই কর্মীরা বাইরের এজেন্সির অধীনে কাজ করতেন। এজেন্সি পরিবর্তনের কারণে এই ঘটনা। গোটাটাই হেডকোয়ার্টার থেকে হয়েছে। এতে তাঁর কোন হাত নেই। তবে তারা যাতে কাজে ফিরতে পারে তা দেখা হবে।