শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের ভয় বাড়ি ছেড়ে পালিয়ে ছিল বিজেপি কর্মী। সেই সুযোগে জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নিল তৃণমূল কর্মী। হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোটা বাড়ির বাসিন্দা, দীনেশ মন্ডল ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বাড়ি ভাঙচুর মারধর লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, সেই সময় বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিজেপি কর্মী দীনেশ মন্ডল। সেই সুযোগে তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় বিজেপি কর্মীর ১৪ শতক সম্পত্তি জাল দলিল করে লিখে নেয় তৃণমূল কর্মী গোপাল মন্ডল।

এরপর বিজেপি কর্মী দীনেশ মন্ডল জানতে পারে তার সম্পত্তি লুট হয়ে গেছে। তিনি দারস্ত হন হাইকোর্টে, স্থানীয় সূত্রে জানা যায় গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী আশুতোষ মুন্ডা ও হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা সুরজিৎ বর্মন সহ এক তারিখ ব্যক্তির ইন্ধনে এই সম্পত্তি বেদখল হয়ে যায়।
তারপর ২০২৬-এ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ওই বিজেপি কর্মী দীনেশ মন্ডল দারস্ত হয় হিঙ্গলগঞ্জ থানায় সেখানে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন, তিনি বলেন আমি বিজেপি করি বলে আমার উপরে অত্যাচার করা হয়েছে বাড়ি ঘরদোর কেড়ে নেওয়া হয়েছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে তাই আমি বাধ্য হয়ে প্রশাসনকে বলবো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই বিষয়ে তৃণমূল নেতা সুরজিৎ বর্মন বলেন পুরো বিষয়টি মিথ্যে অভিযোগ করছেন এইসব বিষয়ে আমার কিছুই জানার ছিল না।