মৌসুমী সাহা, সাংবাদিক: ভারতের মহিলারা বিশ্বকাপ জিতে জাতিকে গর্বিত করেছেন, যাকে অনেকে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং আশার ফল বলছেন।রাত ১২:৩৬ মিনিটে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভর্তি উল্লসিত জনতার সামনে ভারতের মহিলারা ২০২৫ এর বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেন হারমানপ্রিট রা ।প্রমাণ করেন ক্রিকেট ভদ্রলোকের খেলা নয়,সর্বসাধারণের খেলা।ইন্টারনেট তখন এডিট, রিলস আর জয়ের পোস্টে ভরে গিয়েছিল।স্মৃতি মান্ধানা,হরমনপ্রীত কৌড় সহ অনান্য খেলোয়ারদের জন্য শুভেচ্ছা বার্তায় ভরে যায় সমাজমাধ্যম।আতসবাজি আর তেরঙ্গা পতাকার উল্লাসে ফেটে পড়ে প্রত্যেকটি ভারতবাসী।মেয়েরা ইতিহাস তৈরী করেছে 22 সালে ট্রফি হাতছাড়া হবার পর প্রতিজ্ঞা করেছিল ওরা আর আজ তাই ওদের কঠোর পরিশ্রম সার্থক।শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও।শচীন ,বিরাট সহ সকলের শুভেচ্ছাবার্তায় ভরে ইঠেছে সমাজ মাধ্যম।

সমাজমাধ্যমে শুভেচ্ছা বার্তা পোষ্ট করেন মন্দিরা বেদী ও । “WHAT A JOURNEY,WHAT A FIGHT,SWEET VICTORY,SO WELL DESERVED.BIG CONGRATULATIONS TO TEAM INDIA “.মন্দিরা বেদী নিশ্চই মনে আছে তার কথা ।টিভি সিরিয়াল দিয়ে যার অভিনয়ের যাত্রা শুরু।সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় তাকে ডিডিএলজে ফিল্মে শাহরুখের বিপরীতে।তবে ২০০৩ সালের বিশ্বকাপ স্টুডিওতে স্লিভলেস টপস পরে এবং উজ্জ্বল হাসি মুখে যখন ঢুকেছিলেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী, বিতর্ক কম হয়নি ।২০০০ সালের গোড়ার দিকে, ভারতে টিভিতে ক্রিকেট অনুষ্ঠানগুলি প্রায় সম্পূর্ণরূপে পুরুষদের দ্বারা পরিচালিত হত। তারা ধারাভাষ্য বাক্স, আলোচনা প্যানেল এবং পর্দায় ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটি কোণ নিয়ন্ত্রণ করত পুরুষরা।তারপর এলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মন্দিরা বেদী, তাকে উপহাস করা হয়েছিল, “এক্সট্রাআ ইনিংসের অতিরিক্ত” বলে লেখা হয়েছিল। লোকেরা তার প্রশ্নের চেয়ে তার পোশাক নিয়ে বেশি কথা বলেছিল। কিছু প্যানেলিস্ট, যারা শত শত ম্যাচ খেলেছেন, তারা তার উপস্থিতি স্বীকার করতে পারেননি। এটি কেবল জনসাধারণের সমালোচনা ছিল না। কিন্তু মন্দিরা চলে গেল না। সে থেকে গেল। সে গভীর রাতে খেলাটি অধ্যয়ন করত, প্রতিটি নিয়ম শিখত ।এইসব তাকে আরো শক্তিশালী করে তোলে। তিনি একজন খেলোয়াড় হিসেবে ক্রিকেটে প্রবেশ করেননি , কিন্তু স্টুডিওর বাইরে মহিলা দল যে ধরণের লড়াই করছিল, সেভাবেই তিনি লড়াই করেছেন: খেলায় কেবল টিকে থাকার অধিকার।এতটাই ভালোবাসা ছিলো তার লড়াই করে টিকে থাকার প্রয়াস ছিলো।তিনি আরও কঠোর পরিশ্রম করেছিলেন, আরও শিখেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে জাতীয় টেলিভিশনে খেলা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করার অধিকার মহিলাদের রয়েছে।শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওর ভেতরে মন্দিরা যখন উপহাসের মুখোমুখি হচ্ছিল, অন্যদিকে তখন মহিলা দল মাঠে আরও কঠিন লড়াই করছিল, প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং দারিদ্র্যের বিরুদ্ধে।তাদের না ছিলো কোন স্পনসর না ছিলো এগিয়ে চলার সামর্থ। ট্রেনে বাসে যাতাযাত করতে হতো খেলতে যেতে হলে,পোশাকের কমতি ছিলো ভাগ করে পড়তে হতো তা,হোটেলে থাকার মতো টাকা ছিলো না ফলে খেলতে গেলে থাকার সমস্যা হতো ।তাদের লড়াই ছিলো একটাই কখনোতো তাদের প্রতি বিশ্বাস জন্মাবে।ভাবছেনতো মন্দিরা বেদীর কথা বলছি আবার মহিলা ক্রিকেট দলের কথা বলছি কী সম্পর্ক এর ,বলছি….

আজ, পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আজকের মহিলা দলের পাওয়া এই পদকগুলির পিছনে লুকিয়ে আছে এমন এক মহিলার গল্প যিনি একসময় স্টুডিওতে দাঁড়িয়ে ছিলেন, সকলের সন্দেহের মুখে, এবং তবুও তিনি এমন একদল মহিলাকে সমর্থন করেছিলেন যাদের বিশ্ব বিশ্বাস করে না।আজ তারও জয় তার উল্লাস তিনি আর কেউ নন মন্দিরা বেদী.।বেশিরভাগ মানুষই মাঠে খেলা তারকাদের কথা মনে রাখে, কিন্তু কিছু আসল নায়ক নেপথ্যে নীরবে কাজ করে তাদের অবদান নিয়েও জানা যায় না অনেক সময়।। উপহাসের মুখোমুখি হওয়া এবং ভুলে যাওয়া খেলাকে সমর্থন করা, উভয় ক্ষেত্রেই মন্দিরার সাহস, মহিলা ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থেকে যায়।সমস্ত মহিলারা খেলার প্রতি নিছক ভালোবাসার জন্য খেলেছিলেন, তখনই মন্দিরা বেদী সাহায্যের জন্য এগিয়ে আসেন।মন্দিরা তার টেলিভিশন ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন সময়ে তার জনপ্রিয়তাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। নূতন গাভাস্কারের মতে, মন্দিরা একটি সুপরিচিত হীরা ব্র্যান্ডের জন্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন এবং তার সম্পূর্ণ এনডোর্সমেন্ট ফি ডাবলিউ .সি .এ.আই -কে দান করেছিলেন এমনকি এমনকি এনেছিলেন স্পনসরশিপ। সেই অর্থ মহিলা দলের ইংল্যান্ড সফরের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করতে সাহায্য করেছিল।পরবর্তীতে, আসমি জুয়েলারির অনুমোদন দেওয়ার সময়, মন্দিরা ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহিলাদের ওয়ানডে সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য ব্র্যান্ডটিকে রাজি করান। প্রাক্তন ডাবলিউ .সি .এ.আই সচিব শুভাঙ্গী কুলকার্নি তার এই পদক্ষেপকে একটি টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেন যা অন্যান্য কোম্পানিগুলিকে মহিলা ক্রিকেটে বিনিয়োগের কথা ভাবতে উৎসাহিত করে।মহিলা ক্রিকেটের প্রতি তার বিশ্বাস আজ বিশ্ব যে বিজয় উদযাপন করছে তার ভিত্তি তৈরি করতে সাহায্য করেছে।পুরুষ ক্রিকেট যতটা এগিয়েছিলো মহিলা ক্রিকেটারদের যোগ্যতা থাকা সত্বেও মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরী হতে অনেকটা সময় লাগলেও আজ মেয়েদের লড়াই সফল আর তার পেছনে থাকা মন্দিরা বেদীর অবদানের জন্য আজ যতটা তার কথা বলা যায় ততটাই কম।তোমার মতো মেয়েরাই তো সমাজের লড়াই এর অনুপ্রেরণা।