সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর সংশোধিত সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০২৭ সালের পয়লা জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর (Special Summary Revision) সংশোধিত সূচি প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। ২৮শে অক্টোবর বুধবার নির্বাচন কমিশনের সচিব পবন দিওয়ান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সংশোধিত সময়সূচি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে পাঠানো হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করার পাশাপাশি উপলব্ধ সমস্ত মাধ্যমের সাহায্যে এই সংশোধিত সূচির ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলিকেও লিখিতভাবে এই সংশোধিত সূচি সম্পর্কে জানানোর কথা বলা হয়েছে।
একনজরে ভোটার তালিকা সংশোধনীর সংশোধিত সূচি:
- পোলিং স্টেশনগুলির পুনর্বিন্যাস ও বিন্যাস (Rationalization/Rearrangement of Polling Stations): ১৩ই নভেম্বর, ২০২৬-এর মধ্যে।
- সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রকাশ (Publication of Integrated draft electoral rolls): ২৩শে নভেম্বর, ২০২৬।
- দাবি ও আপত্তি জানানোর সময়কাল (Period for filing claims & objections): ২৩শে নভেম্বর, ২০২৬ থেকে ২২শে ডিসেম্বর, ২০২৬।
- দাবি ও আপত্তিগুলির নিষ্পত্তি (Disposal of claims & objections): ৮ই জানুয়ারি, ২০২৭-এর মধ্যে।
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Final Publication of electoral rolls): ১৬ই জানুয়ারি, ২০২৭।