পুজোর মরশুমে মনোরম আবহাওয়ায় স্বস্তিতে বঙ্গবাসী। হালকা শীতের আমেজও অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে এই আরামদায়ক আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, তা এখনও স্পষ্ট নয়। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, সে বিষয়েও এখনই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের গতিপ্রকৃতি স্পষ্ট হলে আগামী দিনের আবহাওয়া সম্পর্কে আরও নির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যাবে। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং তাপমাত্রা কিছুটা কমায় শহরজুড়ে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম।
শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও আপাতত আবহাওয়া শুষ্ক রয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির ঘরে। আলিপুরদুয়ারে পারদ আরও কমে পৌঁছেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতের দিকে বেশ আরামদায়ক আবহাওয়া অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার