মৌসুমী সাহা, সাংবাদিক: বলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেও এখনো সে ভাবে অভিনয়ের দুনিয়ায় নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি শ্রীদেবী কন্য়া জাহ্নবী কাপুর। তবে তার ফিল্মি কেরিয়ারে নীরজ ঘাওয়ান পরিচালিত হোমবাউন্ড ফিল্মটি নায়িকার পায়ের তলার মাটি শক্ত করতে পারে বলেই মনে করা হচ্ছে। নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে হোমবাউন্ড। বন্ধুত্বের এক অন্য মাত্রা দেখিয়েছেন পরিচালক এই ফিল্মে।

তবে মুক্তির আগেই চমক দিয়ে অস্কারের দৌড়ে এগিয়ে হোমবাউন্ড। গত শুক্রবার দ্যা ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার এক বিশেষ বৈঠকে ভারতের বিভিন্ন ভাষার মোট ২৪টি ছবি থেকে বেছে নেওয়া হয় হোমবাউন্ড ফিন্মটিকে। হয়ে গেল ফিল্মটির প্রিমিয়ার। তাতে জাহ্নবীর সাজে শুরু হয়েছে চর্চা। করণ জোহরের আয়োজনে বলিউডের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অনেকেই মনে করেন, মা শ্রীদেবীর আদল রয়েছে বলে মনে করেন কন্যা জাহ্নবীর ম্ধ্যে। যদিও মা শ্রীদেবীর খুব একটা ইচ্ছে ছিল না মেয়ে অভিনয়ে আসুক। মেয়ের প্রথম ফিল্ম রিলিজের আগেই মৃত্যু হয় শ্রীদেবীর। শোক সামলে মায়ের স্মৃতি আকড়ে বেঁচে আছেন মেয়ে জাহ্নবী। মায়ের সাজ,মায়ের পোশাকে একেবারে শ্রীদেবী লুকেই এই অনুষ্ঠানে ধরা দিলেন জাহ্নবী।

হোমবাউন্ডের প্রিমিয়ারে সোনালি কাজ করা নীল কালো রং এর একটি শাড়িতে সেজে উঠেছিলেন জাহ্নবী সকলের নজর কেড়েছে।একেবারেই মায়ের আদলে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল মানানসই মেকআপ,হেয়ার স্টাইল,তবে মায়ের পরা নেকপিস পরেননি তিনি। মনীশ মালহোত্রার ডিজাইন করা এই শাড়িটি শ্রীদেবী ২০১৭ সালে পরেছিলেন বিরাট অনুস্কার রিসেপশন পার্টিতে।এর আগে কান চলচ্চিত্র উৎসবেও মায়ের শাড়িতে সেজেছিলেন জাহ্নবী। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে মায়ের আশীর্বাদ এভাবেই সঙ্গে রাখলেন শ্রীদেবীকন্যা। আগামীতে এই ছবিই অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে হোমবাউন্ড।